1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুড়ির মোয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

মুড়ির মোয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাভারের আশুলিয়ায় ১০ বছরের একটি শিশুকে মুড়ির মোয়া খাওয়ানোর লোভ ধর্ষণচেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটক জহিরুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ জেলার জলিল খলিফার ছেলে বলে জানা গেছে। তিনি ভাদাইলের পবনারটেক উত্তরপাড়ার নুরুল হকের বাড়িতে ভাড়া থেকে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।
ভুক্তভোগীর নানী জানায়, ভুক্তভোগীর বাবা পোশাক শ্রমিক আর মা প্রবাসী। বাবা পোশাক শ্রমিক হওয়ায় প্রতিদিনের মত সকালে বাসায় মেয়েকে রেখে কাজে যায়। জহিরুল ইসলাম প্রতিবেশী হওয়ায় ভুক্তভোগীদের বাড়িতে আগে থেকে যাতায়াত করতেন।

আজ সকালে বাসায় কেউ না থাকার সুযোগে বাসায় প্রবেশ করে ওই শিশুকে মুড়ির মোয়া খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এসময় জহিরুল পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাদী বাসায় গিয়ে দেখেন তার নাতনী কান্নাকাটি করছেন। পরে নাতনীর কাছ থেকে ঘটনা শুনে স্থানীয় মেম্বারকে জানালে অভিযুক্তকে ধরে থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ওয়ার্ড আ.লীগের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রকি বলেন, ঘটনা শুনে স্থানীয় মেম্বার আমাকে জানান। খবর পেয়ে জহিরুলকে তার কর্মস্থল থেকে ডেকে নিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে জহিরুল সব স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন কুমার বলেন, এঘটনায় জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews