1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল পরিমাণ ফরমালিন দেওয়া মাছ জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল পরিমাণ ফরমালিন দেওয়া মাছ জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

সিরাজ মোল্ল, মুলাদী প্রতিনিধি:

বরিশালের মুলাদী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ফরমালিন দেওয়া মাছ জব্দ করে জনসম্মুখে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূমি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে মেডিসিন দেওয়া বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মাছের অনিয়মিত ব্যবহার ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি উঠে আসে।

স্থানীয়রা জানান, বাজারে ভেজাল ও ক্ষতিকর উপায়ে সংরক্ষণ করা মাছ বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। এতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ কিনতে পারবেন।

প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews