1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৬

  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। নিহতরা ভেনেজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী বলে জানিয়েছে ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা।

তারা জানিয়েছে, বাসটি ওক্সাকা-পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে। দুর্ঘটনার বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে মেক্সিকো দিয়ে ব্যাপক হারে অভিবাসনপ্রত্যাশী আসছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করছেন। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না, চাপ বাড়ছেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews