1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনায় ট্রলার ডুবি: নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মেঘনায় ট্রলার ডুবি: নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫

  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি // মুন্সীগঞ্জের গজারিয়ার চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলের কাছে মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও ৫ জন।

নিখোঁজরা হলেন- জান্নাতুল মাওয়া (১০) ও সাফা(০৪ ), মারোয়া(৮),ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন(৪০)।

এদিকে, শনিবার যে মরদেহ উদ্ধার হয় সেটি নিখোঁজ সুমনা আক্তারের মরদেহ বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভ্রমণ ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় ৫ জনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকে ৬ জন।

ঘটনার পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি তবে তল্লাশি অভিযান শুরু করে তারা। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews