1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেট্রোরেলে নিরাপত্তা জোরদার, ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

মেট্রোরেলে নিরাপত্তা জোরদার, ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে
35

নিজস্ব প্রতিবেদক // নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র‍্যাব-৩। এসময় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করার পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি কার্যক্রম চালা‌নো হয়।

বৃহস্পতিবার সকালে র‍্যাব-৩ এর এই তল্লাশি কার্যক্রম চলে মতিঝিলের মেট্রোরেলের স্টেশনে। এসময় র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

র‍্যাব-৩ জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ব‌্যাটা‌লিয়ন‌টি মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়া‌নো হ‌য়ে‌ছে।

পরিদর্শন শেষে র‌্যাব-৩ এর অধিনায়ক সাংবাদিকদের বলেন, র‍্যাব সবসময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৎপর থাকে। বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম করে থাকে র‍্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তার জন্য র‍্যাব সদা তৎপর এবং কাজ করে যাচ্ছে পুলিশের সঙ্গে একাত্ম হয়ে। মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়।

তিনি আরও বলেন, আজকে র‍্যাব-৩ এর একটি দল মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এইটি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এই কার্যক্রম এর আগেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews