1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে ফেরিতে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে ফেরিতে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায়

  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ফেরিঘাটের সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায়করছে বলে অভিযোগ উঠেছেঘাট ইজারাদারের বিরুদ্ধে। অতিরিক্ত টোলআদায় বন্ধ ও সরকার নির্ধারিত টোল আদায়ের দাবীতে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি ওই অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ৯ জুন ওয়েলকাম এক্সপ্রেস নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের ম্যানেজার বাগেরহাটের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, মোরেলগঞ্জ ফেরি পারাপারের জন্য একটি পরিবহনের সরকারি নির্ধারিত ভাড়া ৯০ টাকা। কিন্তু টোল আদায়কারীরা একটি পরিবহনের জন্য ৪শ টাকা নেয়। গন ফেরিতে পারাপার করে রিজার্ভ ফেরিতে পারাপারের রশীদ দেওয়া হয়।
ওয়েলকাম এক্সপ্রেসের ম্যানেজার আ. রাজ্জাক মোল্লা বলেন, অতিরিক্ত টোল আদায় করা অন্যায়। বিষয়টি আদায়কারীদের বললে তারা ক্ষিপ্ত আচারণ করে। আমরা এই অন্যায় থেকে মুক্তি চাই। ফেরিঘাটে সরকার নির্ধারিত টোলের চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান এই পরিবহন ব্যবস্থাপক।

বি,এম পরিবহনের গাড়ীর ড্রাইভার জয়নাল জানান, মোরেলগঞ্জ ফেরী ঘাটে অতিরিক্ত টোল নতুন কিছু না। প্রতিবাদ করলে হেনস্থা শিকার হতে হয়। তাই বাধ্য হয়েই ৯০ টার টোল ৪০০ টাকা দিতে হয়। এ বিষয় বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, কয়েক বছর ধরেই মোরেলগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। বিষয়টি আমার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা প্রশাসক সড়ক বিভাগকে ফেরি ভাড়া আদায়ের মূল তালিকা টানাতে নির্দেশ দেয়। কিন্তু এ বিষয়ে সড়ক বিভাগ ও ফেরি ঘাটের ইজারাদার কোন কর্ণপাত করেনি।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জসহ বিভিন্ন ফেরিঘাট ও সেতুর ইজারাদারদের সরকার নির্ধারিত টোল আদায়ের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত কেউ আদায় করতে পারবে না। ইজারাদারদের দেওয়া চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে। তিনি আরো জানান, মালিক সমিতির পক্ষ থেকে নতুন করে আবার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি, এ ব্যাপারে কর্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews