1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উন্মোচন করলেন আফ্রিদি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উন্মোচন করলেন আফ্রিদি

  • প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ম্যানচেস্টার ইউনাইটেডের ২০২৪-২৫ মৌসুমের জার্সি উন্মোচন করেছেন পাকিস্তানের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। ইংলিশ প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ক্লাবটি আমন্ত্রণে গতকাল ওল্ড ট্রাফোর্ডে গিয়ে জার্সি উন্মোচন করেছেন পাকিস্তানের এই পেস বোলিং তারকা।

বাঁহাতি এই ফাস্ট বোলারকে ক্লাবটির ১০ নম্বর স্মারক জার্সি দেওয়া হয়েছে। ২৪ বছর বয়সী এই পেসার সেই জার্সি পরে ওল্ড ট্রাফোর্ডের ড্রেসিংরুম, গ্যালারি ঘুরে দেখেছেন। নেমেছেন মাঠেও। ক্লাবটির এই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন ডেভিড বেকহাম, রুড ফন নিস্টলরয়, ওয়েন রুনিদের মতো ফুটবলাররা।

আফ্রিদির ছবি আপলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘ঈগল অবতরণ করেছে। শাহিন শাহ আফ্রিদি, স্বপ্নের রঙ্গশালায় আপনাকে দেখে খুব ভালো লাগছে। যেকোনো সময় এখানে আপনাকে স্বাগত জানানো হবে।’

আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ড দিয়ে ২০২৪-২৫ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews