1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
খুলনা প্রতিনিধি // খুলনার ফুলতলা উপজেলায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার আবদুল ওহাব ফকিরের ছেলে।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিল মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এ সময় মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার জানান, এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ছাড়া কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে সে ব্যাপারেও খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews