1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুবদলের ৩ নেতাকে বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

যুবদলের ৩ নেতাকে বহিষ্কার

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৪১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

গতকাল শুক্রবার মিরপুরে ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুবদল সূত্রে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে যুবদল পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews