1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বরখাস্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বরখাস্ত

  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে
রাবি প্রতিনিধি // যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার দুপুরে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণপ্রদীপ কুমার পাণ্ডে জানান, ডা. রাজু আহমেদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়এর আগে গত ৩০ অক্টোবর রাতে রাজশাহী নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে ডা. রাজুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপকের ১৩ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। অভিযুক্ত রাজু আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসক হিসেবে কর্মরত। পাশাপাশি বেসরকারি ক্লিনিকে রোগীদের চিকিৎসা দেন তিএ ঘটনায় গত ৩১ অক্টোবর নগরীর বোয়ালিয়া মডেল থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালাইমারী আমেনা ক্লিনিকের নীচতলায় বিবাদীর চেম্বারে তার মেয়ের দাঁতের চিকিৎসা করানোর জন্য যান বাদী। একপর্যায়ে মোবাইল ফোনে কল আসলে তিনি কথা বলার জন্য বিবাদীর চেম্বার থেকে বাইরে বের হন। এমন সময় বিবাদী তার মেয়ের দাঁতের চিকিৎসা করাকালে ডেন্টাল চেয়ারে শোয়া অবস্থায় মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেন।এজাহারে আরও বলা হয়, এতে বিব্রতবোধ করে ওই কিশোরী। বিবাদী কোনো কথা না শুনে পুনরায় কিশোরীর জামার ভিতর দিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে কিশোরী ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে বাদী চেম্বারের ভিতরে প্রবেশ করলে তার মেয়েকে কান্নারত অবস্থায় পান। তিনি মেয়ের মুখে ঘটনার বিষয়ে বিস্তারিত শোনেন।

ওই ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ ও বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখা। এ ছাড়া ডা. রাজুকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews