1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রমজান শুরুর তারিখ জানালো আরব আমিরাত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

রমজান শুরুর তারিখ জানালো আরব আমিরাত

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে
28

ধর্ম ডেস্ক // ২০২৪ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালের রমজান মাস ১২ মার্চ শুরু হতে পারে।

মঙ্গলবার আরব আমিরাতের দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন। মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছে যাবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।

আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ মঙ্গলবার। রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এ বছরে ঈদ উপলক্ষে ছয়দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। সরকার ইতোমধ্যে রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews