1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৮ 0 বার সংবাদি দেখেছে

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে ৪ দিন পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। পদযাত্রা কর্মসূচির প্রথম দিন আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে দলটি।সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড দিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হবে।এ ছাড়া বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মুগদা থেকে শুরু করে মালিবাগ গিয়ে শেষ হবে পদযাত্রা।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। এই কর্মসূচি যুগপৎভাবে পালন করা হবে। এতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল জানান, জনগণের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। তিনি বলেন, চলমান আন্দোলনকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বিএনপির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews