1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে ৪ দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রাজধানীতে ৪ দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৩১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীতে চার দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বেলা ১১টার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি পালন করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে এই কর্মসূচি করবে দলটি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, উত্তর বিএনপি ২৮ জানুয়ারি দুপুর ২টায় সুবাস্তু টাওয়ার থেকে রামপুরা হয়ে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ পর্যন্ত এ কর্মসূচি পালন করবে। আর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগ্ধা থেকে মালিবাগ পর্যন্ত এ কর্মসূচি পালন করবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান উপস্থিত সাংবাদিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews