1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার (ঝালকাঠি)প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক্কুর (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি মাঠের কোণা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. শুক্কুর রাজাপুর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শাহজাহান বেপারীর ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য রাখার অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews