1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাতে বিয়ে, সন্ধ্যায় প্রাণ গেল সেনা সদস্যের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

রাতে বিয়ে, সন্ধ্যায় প্রাণ গেল সেনা সদস্যের

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিয়ের সব আয়োজন সম্পন্ন, বরযাত্রীরা আসছেন। নববধূকে আনার জন্য বাড়িতে চলছে আনন্দের মহোৎসব। কিন্তু মুহূর্তেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। আনন্দের বদলে শুরু হলো শোকের মাতম।

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের -দীপক দের ছেলে সেনা সদস্য স্বপন দে (৩২)। শুক্রবার (১৪ জুলাই) রাতে নববধূকে আনার সব প্রস্ততি সম্পন্ন, সেই মুহূর্তে স্বপন দে নিজে তার বাড়ির সামনে গেটে মরিচ বাতির লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ঢলে পড়েন।

উপস্থিত বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের পিষাত ভাই বরুণ চন্দ্র জানান, স্বপন বিবাহ উপলক্ষে দশ দিনের ছুটি নিয়ে গত ১০ জুলাই কর্মস্থল যশোর সেনানিবাস থেকে বাড়িতে আসেন। গতকাল শুক্রবার উপজেলার বিল্বগ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্ততি চলছিল সে মুহূর্তে এ ঘটনা। শুক্রবার রাত সাড়ে ৯টায় গৌরনদী মডেল থানার এস আই দেলোয়ার হোসেন জানান এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews