1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লাইভে এসে যা বললেন সেই মিহির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

লাইভে এসে যা বললেন সেই মিহির

  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে অবশেষে ফেসবুক লাইভে এসে কথা বললেন মেকআপ আর্টিস্ট মিহির। মিহির মোমোন রিয়াল নামের ফেসবুক আইডি থেকে আজ রবিবার ফেসবুক লাইভে এসে- হিমুর বাসায় প্রেমিকের উপস্থিতি, মৃত্যুর সময়কার ঘটনা ও নিজের ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি।

ভিডিওতে নিজেকে হিমুর মেকআপম্যান হিসেবে পরিচয় দিয়েছেন মিহির। ১৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওর শুরুতেই মিহির তার মানসিক অবস্থার কথা তুলে ধরেন। জানান, হিমুর মৃত্যুর পর তাকে জড়িয়ে ফেসবুকে অনেকে বিরূপ মন্তব্য করছেন। এগুলো তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে।

তিনি বলেন, ‘কোনো অপরাধ করেননি। কোথাও পালিয়েও যাননি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে হিমুর স্বজনদের সাহায্য করেছি।’

ভিডিওর একপর্যায়ে হিমুর উত্তরার বাসায় প্রেমিকের উপস্থিতির প্রসঙ্গ তোলেন মিহির। তার ভাষ্য, ‘হিমুর সঙ্গে কোনো কিছু হইছে। দুর্ভাগ্যবশত আমি তা দেখতে পারি নাই। অন্য রুমে ঘুমায়ে ছিলাম। তবে ওর বয়ফ্রেন্ড ছিল রুমে। আমি ধারণাও করিনি ও হিমুর সঙ্গে ঝগড়া করবে বা খুনোখুনি হয়ে যাবে, মারামারি হবে। ও (বয়ফ্রেন্ড) যখন আমাকে ঘুম থেকে ডেকে তুলে দেখাইছে, তখন আমি তাকে প্রশ্ন করছিলাম, আপনি রুমে থাকতে ঘটনা কিভাবে ঘটল। তখন বলে, সে বাথরুমে ছিল। একটা মানুষ বাথরুমে থাকবে আর আরেকটা মানুষ ফাঁসি দিয়ে ফেলবে- আমি মেনে নিতে পারতেছিলাম না।’

ভিডিওতে মিহির বলেন, ‘আমার মনে হয়, হিমু ফাঁসি দিতেই পারে না। হিমু ফাঁসি দেয় নাই। হিমু এত স্ট্রং।

নিজেকে ঘটনার রাজসাক্ষী হিসেবে উল্লেখ করে মিহির বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেট কোর্টে সাক্ষী দিয়ে আসছি। কিন্তু এখন নতুন করে আমাকে নিয়ে ফেসবুকে যা শুরু হয়েছে, সেগুলো মানসিক যন্ত্রণা দিচ্ছে। আমি হতাশায় আছি। আমি যদি কোনো দুর্ঘটনা ঘটাই, সেটার জন্য পুরো মিডিয়ার মানুষ দায়ী থাকবে। যারা উঠে-পড়ে লাগছেন, তারা দায়ী থাকবেন।’

তিনি আরও বলেন, ‘ডিবি, র‌্যাব, পুলিশের যেকোনো কর্মকর্তা যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিলে আমি হাজির হব। আমি কোথাও পালাব না। পালিয়ে যাওয়ার ছেলে আমি না। আমি কোনো ধরনের ক্রাইম করিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews