1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে জামায়াতের বিজয় র‍্যালি স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

লালপুরে জামায়াতের বিজয় র‍্যালি  স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে
লালপুর (নাটোর) সংবাদদাতা।। 
বাংলাদেশ বিজয়ের ৫৪ বছর হলেও এর সুফল পায়নি এদেশের মানুষ। ক্ষমতায় এসে তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে।  তারা জনগণের জন্য কিছুই করতে পারেনি। তাই জামায়াত স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে  সেবা করার দায়িত্ব দিলে মানুষের কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন নাটোর ১ (লালপুর- বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী লালপুর উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ। সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। কলেজ মোড়ে উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা সূরা সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসাইন, মহসিন আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জল, হামিদুল ইসলাম, পৌর এবং ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জামায়াতের উপজেলা কার্যালয় এলাকার রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড় থেকে মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের করা হয়। এতে দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি রামকৃষ্ণপুর, কসাইপাড়া, থানাপাড়া, হাসপাতাল গেট, হাজী মার্কেট, লালপুর ত্রিমোহিনী, ছয় রাস্তার মোড় হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews