1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লিড নিয়ে দুই শ পার করল জিম্বাবুয়ে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

লিড নিয়ে দুই শ পার করল জিম্বাবুয়ে

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে
17

স্পোর্টস ডেস্ক // দিনের শুরুর আধিপত্যটা ধরে রাখতে পারল না বাংলাদেশ। হতাশার প্রথম দিনের পর দ্বিতীয় দিনের শুরুতে ১৯ রানের মধ্যেই জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই ধাক্কা ভালোভাবেই সামলেছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস-ওয়েসলে মাধেভেরেদের ব্যাটে লিড নিয়ে দলীয় রান দুই শ পার করেছে তারা।দ্বিতীয় সেশনে তারা হারিয়েছে মাত্র ২ উইকেট।

সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে জিম্বাবুয়ে। দলটির লিড এখন ২২ রানের। উইকেটে নায়ামা মায়াভোর (৩১*) সঙ্গে আছেন ওয়েলিংটন মাসাকাদজা (২*)।

বাংলাদেশ দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত করেছিল পেসারদের সৌজন্যে। আগের দিনের সঙ্গে ২ রান যোগ হতেই বেন কারেনকে মুমিনুল হকের ক্যাচ বানান নাহিদ। বেশিক্ষণ টিকতে পারেননি ইনিংসের শুরু থেকেই মারকুটে সব শট খেলা ব্রায়ান বেনেট, শিকারী ওই নাহিদই। দুর্দান্ত এক বাউন্সারে উইকেটের পেছনে জাকের আলির হাতে ক্যাচ দিতে বাধ্য হন তিনি। ফেরার আগে ৬৪ বলে ১০টি চারে ৫৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

৮৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বেনেট ফেরার পর একই রানে পরের ওভারে নিক ওয়েলচকে ফেরান হাসান মাহমুদ। বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন তিন নম্বরে নামা এই ব্যাটার। এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে মধ্যাহ্ন বিরতির একটু আগে ভাঙে এই জুটি। দলীয় ১২৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন আরভিন (৩৯ বলে ৮)। নাহিদের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে।

বিরতি থেকে ফিরে দুর্দান্ত ব্যাট করতে থাকে জিম্বাবুয়ে। উইলিয়ামস-মাধেভেরের ৪৮ রানের জুটি ভাঙে খালেদ আহমেদের আঘাতে। সরাসরি মাধেভেরেকে (২৪) বোল্ড করেন খালেদ। দলের সঙ্গে আর ১৬ রান যোগ হতে ফেরেন দারুণ ব্যাটিং করতে থাকা উইলিয়ামসও (৫৯)। মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ উঠিয়ে দেন তিনি। তবে এরপর মাসাকাদজাকে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন মায়াভো। পার করে দেন দ্বিতীয় সেশন। শেষ সেশনে জিম্বাবুয়েকে অলআউট করার মিশন থাকবে টাইগাররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews