1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষিকার মমতায় মেহেন্দিগঞ্জে শিশুদের বৈশাখী উৎসব। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শিক্ষিকার মমতায় মেহেন্দিগঞ্জে শিশুদের বৈশাখী উৎসব।

  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে

মনির দেওয়ান,​মেহেন্দিগঞ্জ।। 
বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীর চিরায়ত সম্পর্কের এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে পহেলা বৈশাখে। সদর ইউনিয়নের সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন নাহার নিজ বাড়ির আঙিনায় তাঁর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেন এক ব্যতিক্রমী বৈশাখী উৎসব ও বনভোজন।​মঙ্গলবার (১৪ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বৈশাখী সাজে সজ্জিত শিশুদের জন্য নিজ হাতে রান্না ও পরিবেশন করেন এই শিক্ষিকা। যান্ত্রিকতার বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধের এমন প্রকাশে মুগ্ধ স্থানীয়রা।
​শিক্ষক জীবন নাহার জানান, শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সাথে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতেই এই ক্ষুদ্র আয়োজন। দিনভর হাসি, গান আর হুল্লোড়ে মেতে থাকা শিশুরা এক আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয়। অভিভাবকদের মতে, শিক্ষক-শিক্ষার্থীর এমন নিবিড় সম্পর্ক শিশুদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews