1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংবাদ প্রকাশের পর পেয়ারা বাগানে পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সংবাদ প্রকাশের পর পেয়ারা বাগানে পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯১ 0 বার সংবাদি দেখেছে
তানজিমুন রিশাদ,বরিশাল ।। 
পেয়ারা বাগানে পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন এলাকায় শৃঙ্খলা নিয়ে  সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও তৎপরতা শুরু হয়েছে। সংবাদ প্রকাশের পর ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসন বিভিন্ন নির্দেশনা ও নোটিশ জারি করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ। এ সময় পর্যটক, নৌযানচালক, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এর আগে মাত্র দুই দিনের ব্যবধানে ঝালকাঠির ভীমরুলি ও পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পৃথক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। গত ১৮ জুলাই ভীমরুলি পেয়ারা বাগানে খালে ডুবে মারা যায় স্কুলছাত্র মো. সানি (১৩)। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এরপর আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে বন্ধুদের সঙ্গে ট্রলারে ভ্রমণের সময় চলন্ত ট্রলার থেকে পানিতে পড়ে প্রাণ হারায় এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মুহিন সরদার (১৭)।
দুই শিক্ষার্থীর মৃত্যুসহ পর্যটকদের নিরাপত্তা নিয়ে ২১ জুলাই দৈনিক আজকের সুন্দরবনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরদারি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পর্যটন মৌসুমে বিপুলসংখ্যক পর্যটক এলেও ট্রলারে লাইফ জ্যাকেটের ব্যবহার, অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হয় না। পাশাপাশি উচ্চ শব্দে সাউন্ডবক্স ও ডিজে পার্টির অভিযোগও রয়েছে।
বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ বলেন, পেয়ারা বাগানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা ঠেকাতে নজরদারি বাড়ানো ও বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে। এ বিষয়ে ঝালকাঠি ও পিরোজপুরের জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তবে সচেতন নাগরিকদের মতে, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই তৎপরতা প্রশংসনীয়। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান ও নজরদারি যেন সাময়িক না হয়ে ধারাবাহিকভাবে চলমান থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews