1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংবাদ প্রকাশের পর স্পিকারের নির্দেশ, কাঁচা রাস্তা পরিদর্শনে মেহেদী হাসান সুজন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সংবাদ প্রকাশের পর স্পিকারের নির্দেশ, কাঁচা রাস্তা পরিদর্শনে মেহেদী হাসান সুজন

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

মো. ছাইফুল ইসলাম-(জিহাদ) লালমোহন ভোলা:

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত রিফুজি পাড়া এলাকার প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশে ওই এলাকার কাঁচা রাস্তা পরিদর্শনে উপস্থিত হন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও কালমা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সুজন।

শনিবার (১১ জুলাই) সকালে তিনি সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি শোনেন। এ সময় রাস্তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকাকরণের দাবি জানালে মো. মেহেদী হাসান সুজন বলেন, “ইনশাআল্লাহ” মাননীয় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অতি দ্রুত রাস্তাটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসীর বর্তমান দুর্ভোগ কিছুটা লাঘব করতে আপাতত রাস্তায় বালি ফেলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্পিকার মহোদয় এলাকার মানুষের কষ্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ সময় স্থানীয়রা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং কালমা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকাকরণের কাজ শুরু হলে শিক্ষার্থী, পথচারী, গর্ভবতী নারী, অসুস্থ রোগীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews