1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সিলেট থেকে শুরু হচ্ছে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

সিলেট থেকে শুরু হচ্ছে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

এরপর বিভিন্ন বিভাগে ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে ৫ বিভাগের ৮ জেলায় ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা করেছে দলটি।

প্রতিবারের মতো এবারও বুধবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পর জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বরের) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এরপর ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews