1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় মারায় জরিমানার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের একপর্যায়ে কুইন সুলিভানের সঙ্গে মেসির কথা কাটাকাটি হয়। এ সময় কুইনের মাথার পেছনে মৃদু চড় দেন মেসি। ঘটনাটিকে কেন্দ্র করে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ মেসিকে জরিমানা করেছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি ফুটবলে পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’পরিবারের সদস্য কুইন সুলিভান। তার ছোট ভাই কাভান সুলিভানও একই ম্যাচে আলোচনায় আসেন। ম্যাচের শেষ দিকে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে শুক্রবার কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের আরেক ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেও জরিমানার শাস্তি পেয়েছেন। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় কুইন সুলিভান পড়ে গেলে ফ্রের সঙ্গে তার জটলা তৈরি হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান।

উল্লেখ্য, কুইন সুলিভানের বড় দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিবারের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের ফুটবল অঙ্গনেও পরিচিত।

এদিকে ওই ম্যাচে ব্যক্তিগতভাবেও স্মরণীয় রাত কাটিয়েছেন মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এ ম্যাচেই প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews