1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা সেনাবাহিনীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা সেনাবাহিনীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি ছিলেন তিনি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৌদ্ধ চল্লিশা উপলক্ষে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ ৭ হাজার বন্দীকে এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে ৫টি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা পেয়েছেন। তার বিরুদ্ধে এখনও ১৪টি মামলা চলমান রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান অং সান সু চিকে ক্ষমা করেছেন, যাকে সংশ্লিষ্ট আদালত সাজা দিয়েছিল। তবে তাকে আটকে রাখা হবে। অনেকগুলো অপরাধের মধ্যে মাত্র পাঁচটি অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সেনাবাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর, বিভিন্ন অপরাধের জন্য সুচিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার ৭৮ বছর বয়সী সুচিকে রাজধানী নেপিতাওতে কারাগার থেকে গৃহবন্দী করা হয় বলে জানা গেছে। সূত্র : ডয়চে ভেলে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews