1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে
65

সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪৩।

ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়। এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত। হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভাখেত্র।

একই দিনে ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক শূন্য ৯ বলে জানিয়েছে এসজিএস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews