1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবে ২১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

সৌদি আরবে ২১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে
6

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদি আরবে অভিযান অব্যাহত রয়েছে। এক সপ্তাহে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে ২১ হাজার ৫৬৪ জন অভিবাসীকে গ্রেপ্তার আইনশৃঙ্খলাবাহিনী।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে ১০ হাজার বিদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রোববার (২ ফেব্রুয়ারি) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এই খবর জানিয়েছে।

 

 

যুক্তরাষ্ট্রে কঠোর অভিযান, ৯ দিনে ৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ হাজার ৫৬৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় প্রায় ১৪ হাজার জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬০০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজারের বেশি প্রবাসী রয়েছেন।

 

সৌদির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই অভিবাসীদের গ্রেপ্তার করেছে।

 

এছাড়াও ২৭ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

 

পাশাপাশি আরও ২ হাজার ৩০০ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪৭৭ জন। তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপিয়ান ও চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

 

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৯০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews