1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রীকে নির্যাতন: ক্রিকেটার আল-আমিনের বিচার শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্ত্রীকে নির্যাতন: ক্রিকেটার আল-আমিনের বিচার শুরু

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৪৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিচার শুরু হয়েছে।রোববার (৫ মার্চ) ঢাকার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীন চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এদিন ক্রিকেটার আল-আমিন আদালতে হাজিরা দেন। তার পক্ষে অব্যাহতির আবেদন করেন আইনজীবী। এ সময় আল-আমিন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। শুনানি শেষে বিচারক তার নামে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

গত বছরের ১ সেপ্টেম্বর আল আমিনের নামে স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরদিন আল আমিনের নামে করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা আল-আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়।

তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

যৌতুক না দেওয়ায় তার ওপর নির্যাতন করতে থাকেন আল-আমিন। সবশেষ গত ২৫ আগস্ট আল-আমিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় আল-আমিন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এরপর তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন।

মামলা দায়েরের পর গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন আল-আমিন। আট সপ্তাহ পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে তিনি নিয়মিত জামিন লাভ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews