1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৯ 0 বার সংবাদি দেখেছে
52

স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় একটি ছয়তলা ভবনকে হোটেলে পরিণত করার জন্য সংস্কার করার সময় সেটি ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির জরুরি পরিষেবার কর্মীরা ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মাদ্রিদের মেয়র হোসে লুইস আলমেইদা সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মাদ্রিদের দমকলকর্মীরা ওই ধসের পর থেকে নিখোঁজ থাকা ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করেছেন।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সংস্কার প্রকল্পের স্থপতি ৩০ বছর বয়সী এক নারী রয়েছেন। বাকি তিনজনের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই তিনজন একুয়েডর, মালি ও গিনি থেকে আসা প্রবাসী এবং তারা ওই ভবনে নির্মাণকর্মী হিসেবে কাজ করছিলেন।

ভবনটি ভেতরের কাঠামো ধসে পড়লেও সামনের অংশ অক্ষত আছে। ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পরে বুধবার সকালে নিখোঁজদের দেহাবশেষ পাওয়া যায়। তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে পুলিশ ও দমকল কর্মীরা ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করেন। এ ঘটনায় আরও তিন নির্মাণকর্মী আহত হয়েছেন।

মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত এই সাবেক অফিস ভবনটির কাছেই অপেরা হাউজ ও রাজপ্রাসাদ। এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এক ডেভলপার কোম্পানির মাধ্যমে ভবনটিকে সংস্কার করে চার-তারকা হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল।

সৌদি আরবভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএসআর ২ কোটি ৮৫ লাখ ডলারে ভবনটি কিনে নিয়ে সেটিকে হোটেলে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews