1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নওগাঁ শহরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ী এলাকার আব্দুল মালেকের ছেলে। পলাতক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তাঁরা। এরপর সেখানে বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সন্ধ্যার দিকে বাসায় তালা দেওয়া দেখেন প্রতিবেশীরা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে স্বামী মিলন হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ উদ্ধার করেন।

প্রতিবেশী রুমা আক্তার বলেন, ‘গতকাল বুধবার দুপুরে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন। দুপুর থেকে তাঁরা স্বামী-স্ত্রী একসঙ্গে বাসা পরিষ্কার করছিলেন। রাতে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। এ সময় নিহতের স্ত্রীকে দেখা যায়নি।’

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews