1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে
হবিগঞ্জ প্রতিনিধি // হবিগঞ্জের চুনারুঘাটে স্বামী, স্ত্রী ও এক সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গাদিশাইল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের সূয্যুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও সন্তান ইয়াছিন মিয়া (১০)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে একটি গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় সূয্যুলের মরদেহ পাওয়া যায়। একই সময়ে বসতঘরের খাটের ওপর থেকে প্রতিবন্ধী সন্তান ও খাটের নীচ থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘পরিবারটি অর্থনৈতিকভাবে অসচ্ছল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সূয্যুল হক তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews