1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাওরে ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাওরে ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // হাওর অঞ্চলের ৯০ শতাংশ এবং সমতলের ৩৩ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ ছাড়া সারা দেশের ৬৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। সচিবালায় রোববার এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এবার ভালোভাবে হাওর অঞ্চলের ধান ঘরে উঠেছে। আশা করছি, খাদ্য নিয়ে কোনো সমস্যা হবে না। কৃষিমন্ত্রী জানান, এ বছর ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রকৃত আবাদ হয়েছে ৫০ লাখ হেক্টর জমিতে।

কৃষিমন্ত্রী বলেন, বিআর ২৮ আগাম জাতের ধান কৃষক আগ্রহ করে আবাদ করতেন। কিন্তু ব্লাস্ট রোগের কারণে এ বছর এখানে ফলন কম হয়েছে। খুব দ্রুত এই জাতের ধান বাজার থেকে তুলে নেওয়া হবে। সেখানে নতুন জাতের ধান সরবরাহ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews