1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাজতখানায় সেলফি, তালতলীর সেই কনস্টেবল ক্লোজড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

হাজতখানায় সেলফি, তালতলীর সেই কনস্টেবল ক্লোজড

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হাজতের ভেতরে থাকা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বেল্লাল রাজা ও বাইরে তার ভাই বায়েজিদ রাজা হাত মিলিয়ে সেলফি তোলার ঘটনায় সংবাদ প্রকাশের পর তালতলী থানার সেই কনস্টেবল ফিরোজকে বরগুনার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রোববার তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, বরগুনার তালতলীতে নাশকতার পরিকল্পনায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও যুবদলের কর্মী বেল্লাল হোসেন রাজাকে পুলিশ গ্রেফতার করে থানা হাজতে রাখেন। পরদিন শুক্রবার সকালে বেল্লাল রাজার ছোট ভাই বাইজিদ রাজা দেখতে আসেন। এ সময় থানার গার্ডের দায়িত্বে থাকা প্রহরী মো. ফিরোজের চোখ ফাঁকি দিয়ে হাজতের ভেতরে থাকা বেল্লাল রাজা ও বাইরে তার ভাই বায়েজিদ রাজা হাত মিলিয়ে সেলফি তোলেন।

ওই সেলফির ছবি বাইজিদ রাজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এ নিয়ে পরদিন শনিবার (১১ নভেম্বর)  ‘তালতলীতে হাজতে যুবদল নেতার ছবি ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। হাজতখানার পাশেই পুলিশের অস্ত্র ভান্ডার আর এরপাশেই হাজতখানার ছবি ভাইরালে থানার নিরাপত্তার বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে।

এ ঘটনায় রোববার বরগুনার পুলিশ সুপার তালতলীর সেই কনস্টেবল ফিরোজকে দায়িত্বে অবহেলার কারণে ক্লোজড করে বরগুনা পুলিশ লাইনে দিয়েছেন। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মোবাইল ফোনে বলেন, দায়িত্বে অবহেলার কারণে কনস্টেবল ফিরোজকে বরগুনার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews