1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত মার্চে হামের প্রকোপ শুরু হওয়ার পর এই মৃত্যু দেখা দিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ শিশু বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩৫ শিশু। এছাড়া ভোলায় সাত জন, বরগুনা হাসপাতালে পাঁচজন, ঝালকাঠিতে ২ ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে।

 

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে ৯ হাজার ১৩৫ শিশু। এর মধ্যে ৮ হাজার ২৩৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে তিন হাজার ২৫৮ জন। এছাড়াও পটুয়াখালীতে দুই হাজার ১৩৩, বরিশালে এক হাজার ৩১১, ভোলায় ৮০৯, পিরোজপুরে ৫০৬, বরগুনায় ৭৩৩ ও ঝালকাঠিতে ৩৮৫ জন ভর্তি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews