1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩৬ হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

৩৬ হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি বছর প্রায় ৩৬ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৮০২ জন অবৈধ (বৈধ কাগজপত্রহীন) অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া একই সময়ে দেশটিতে পরিচালিত ৯ হাজার ১৬৪টি অভিযানের মাধ্যমে এক লাখ তিন হাজার ১২৪ অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ বিদেশি ও ২৮৯ নিয়োগকর্তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুর কোতারায়া কমপ্লেক্সে বিশেষ অভিযানের পর সাংবাদিকদের এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।

এদিন কোতারায়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসীকে আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ নারী ও ১১৫ পুরুষ রয়েছেন। সাত মাস থেকে ৭০ বছর বয়সী আটক সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews