1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে শাসন করবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্রস্তুত করার এখনই উপযুক্ত সময়। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করার তাগিদ দেন তিনি।

গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। তিনি আশ্বস্ত করে বলেন, অর্থসংকট বা সহায়তার অভাবে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে। এ সময় নতুন প্রজন্মকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews