1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৫ জেলায় ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৫ জেলায় ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।  খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় চলাচল করা অবৈধ থ্রি হুইলার বন্ধসহ তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি।Maps

 

শনিবার সন্ধ্যায় বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও থ্রি হুইলার মালিক সমিতির নেতাদের সভা থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

 

সভা শেষে বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়ছিল। আজকের সভায় আগামী এক মাসের মধ্যে তিন দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাই তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এর ফলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালে বাস চলাচলে আর কোনো বাধা থাকল না।Dictionaries & Encyclopedias

 

পরিবহন মালিক ও শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- সরকার অনুমোদন ব্যাতিত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ এবং নীতিমালা অনুযায়ি জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ, অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিকশা আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করা এবং দূরপাল্লার পরিবহনে নীতিমালা বর্হিভূত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা।

 

জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, বিআরটিএর পরিদর্শক মেহেদী হাসান, বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি ইউনুস আলী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews