1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৭৯৫ কিলোমিটার দূরে ‘মোখা’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৭৯৫ কিলোমিটার দূরে ‘মোখা’

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রবল গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম কোনে অবস্থান করছে। এটির অগ্রভাগের প্রভাব আজ শনিবার সন্ধ্যা থেকেই কক্সবাজার উপকূলে পড়তে শুরু করবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, আজ সকাল থেকে আকাশ মেঘলা হয়ে রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে মোখার প্রভাবে আজ শনিবার সকাল থেকে এখনো পর্যন্ত কক্সবাজারের কোথাও সূর্যের দেখা মেলেনি।

 

এ বিষয়ে কক্সবাজারের আবহাওয়াবিদ আবদুর বলেন, ‘সকাল থেকে সূর্য দেখা যায়নি। আকাশে শুধু মেঘ আর মেঘ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews