
আজ বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘মব বিচার কিংবা জনরোষের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে না। আইনের মাধ্যমেই অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।’
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে রিজভী বলেন, ‘গত আন্দোলনের সময় বিএনপির নেতারা যখন আত্মগোপনে ছিলেন, তখন পুলিশ তাদের ধরতে গিয়ে যথাযথ ভূমিকা পালন করেছিল। আজ সেই পুলিশের সক্রিয়তা কোথায়?’
এসময় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, মিফতাহ সিদ্দিকী এবং এম নাসের রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।