1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অবশেষে রাস্তা ছাড়লেন পোশাকশ্রমিকেরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অবশেষে রাস্তা ছাড়লেন পোশাকশ্রমিকেরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // প্রায় তিন ঘণ্টা অবরোধের পর রাজধানীর মিরপুরের রাস্তা ছেড়েছেন পোশাকশ্রমিকেরা। আজ বেলা ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে দেন।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তারা রাজধানীর মিরপুর–১০, ১৩ ও ১৪ নম্বর গোল চত্বর এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ সকাল আটটার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার রাস্তায় অবস্থান নেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সেখান থেকে তারা মিরপুর–১৩ নম্বর এলাকায় গিয়ে অবস্থান করেন। সকাল ১০টার দিকে তারা মিরপুর–১০ নম্বরের দিকে চলে যান। পরে বেলা ১১টার দিকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া পোশাকশ্রমিকরা বেশির ভাগ মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশেপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

মজুরি বাড়ানোর দাবিতে গত ২৩ অক্টোবর থেকে শ্রমিকদের শুরু করা আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে নতুন বেতনকাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকেরা। তারা ন্যূনতম মজুরি ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষের দেওয়া ১২ হাজার ৫০০ টাকার প্রস্তাবই চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়।

শ্রমিকদের বিক্ষোভ চলাকালে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে শুধু আশুলিয়া ও সাভারে করা ৪০ মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাতনামা মিলিয়ে প্রায় সাড়ে ২৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৯৫ জন।

গতকাল পর্যন্ত গাজীপুর, আশুলিয়া ও মিরপুরের শতাধিক কারখানা বন্ধ ছিল। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার কারখানাগুলো ধাপে ধাপে খুলতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

গতকাল সোমবার প্রতিষ্ঠানটি জানায়, গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার তিনটি কারখানা ছাড়া বাকিগুলো গতকাল উৎপাদন শুরু করেছে। অন্যদিকে আশুলিয়া ও মিরপুরের প্রায় ৯৯টি কারখানা বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews