1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আইপিএলের প্লে-অফে নেই রিজার্ভ ডে, বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে? - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আইপিএলের প্লে-অফে নেই রিজার্ভ ডে, বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৮ 0 বার সংবাদি দেখেছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপে বাংলাদেশসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এদিকে বৃহস্পতিবার (২৯ মে) রাতে মাঠে গড়াচ্ছে আইপিএলের প্লে-অফ। যেখানে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। ফলে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কারা উঠবে পরের পর্বে?

আইপিএলের পরিবর্তিত সূচিতে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাখা হয়েছে চণ্ডীগড়ের মুল্লানপুরে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আহমেদাবাদে।

 

আইপিএলের নিয়ম অনুযায়ী, ফাইনাল ছাড়া বাকি কোনো ম্যাচে ‘রিজার্ভ ডে’ নেই। দুটি কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের মধ্যে কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে, পয়েন্ট তালিকায় যে দল আগে শেষ করেছে তাদেরই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।

 
অর্থাৎ বৃহস্পতিবার (২৯ মে) প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে পয়েন্ট তালিকায় আগে শেষ করার কারণে পাঞ্জাব সরাসরি ফাইনালে উঠে যাবে। বেঙ্গালুরুকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। তেমনই এলিমিনেটরে গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে, দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করবে গুজরাট। কারণ গ্রুপ পর্বের লড়াই শেষে পয়েন্ট তালিকায় তারা মুম্বাইয়ের আগে শেষ করেছে। ফলে কপাল পুড়বে রোহিতদের। একই নিয়ম প্রযোজ্য হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের ক্ষেত্রেও।
 
তবে ক্রিকেট সমর্থকদের জন্য ভালো খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব পড়ছে না মুল্লানপুরে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’ বলছে, বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই সেখানে। বরং বেশ গরম থাকবে সেখানে।
 
 
অবশ্য শুক্রবার (৩০ মে), এলিমিনেটরের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। যদিও যে সময়ে ম্যাচ শুরু হবে তখন বৃষ্টির সম্ভাবনা নেই। আহমেদাবাদে রোববার (১ জুন) দ্বিতীয় কোয়ালিফায়ার এবং মঙ্গলবার (৩ জুন) ফাইনাল, কোনো দিনই বৃষ্টির শঙ্কা নেই। তবে ফাইনালের ক্ষেত্রে পরের দিনটি ‘রিজার্ভ ডে’ হিসেবে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews