
সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে রাজনীতিতেও যুক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণেই বাংলাদেশের সেরা তারকা নিজেকে গুটিয়ে নিয়েছেন। এছাড়া আইপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলেরও খেলা রয়েছে। সবমিলিয়ে বলা যায় বাস্তবতার কথা চিন্তা করেই আইপিএল থেকে সরে এসেছেন তিনি।
ড্রাফট ঘোষণার আগেই সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই বাংলাদেশি ক্রিকেটার নেই আইপিএলের ড্রাফটেও।
নারী আইপিএলের নিলাম আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আর দুবাইয়ে পুরুষ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে আছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মারুফা আকতার ও রাবেয়া খান। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।