আগৈলঝাড়ায় উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত :
বুধবার, ২২ জুলাই, ২০২৬
১৭
0 বার সংবাদি দেখেছে
আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এবং “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে এবং যুবদল নেতা মনির মোল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন ভার্চ্যুয়ালি ঘোষণা করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্য সচিব সাইফুল আলম সিপন, টিটু হাওলাদার, মো. রাসেল, পান্নু বক্তিয়ার, সাইফুল মোল্লা, মো. জুয়েল, আলী আশরাফ, বিএম শরীফ, মারুফ দোলন, রানা, মহসিনসহ উপজেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।