1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় ছয় মাসের কারাদন্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় ছয় মাসের কারাদন্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ 0 বার সংবাদি দেখেছে

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করায় ওই মাদক ব্যবসায়িকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, রবিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের রামের বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আ. মালেক তালুকদার অভিযান চালিয়ে ওই বাজারে চটপটি ব্যবসায়ী এবং পাশ্ববর্তী অশোকসেন গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে শাহীন মোল্লাকে (৪৫) গাঁজাসহ আটক করে। আটক শাহীন ধীর্ঘদিন যাবত চটপটি ব্যবসার আড়ালে গাঁজা সেবন ও ব্যবসা করে আসছিলো।

 

আটক শাহীন ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন মাদক ব্যবসায়ি শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শহীনকে সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews