1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবারও যৌথ প্রযোজনায় শাকিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আবারও যৌথ প্রযোজনায় শাকিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন গুঞ্জন। বলা হচ্ছে, অনন্য মামুনের পরিচালনায় শাকিব খান ২০২৭ সালের ঈদুল ফিতরের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন! আর সেই ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়! পরিচালক হিসেবে মামুনের নাম থাকায় শাকিবভক্তরা বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।

তবে অনুসন্ধানে জানা গেছে, এই গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই। যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ও ভারতের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং দুজন পরিচালক যুক্ত থাকার কথা। সে হিসাবে শুধু একজন পরিচালকের নাম সামনে আসা বাস্তবসম্মত নয়।

শাকিব খানের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, অনন্য মামুন পরিচালিত এমন কোনো সিনেমায় তার অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ গুজব। এমনকি এ ধরনের কোনো প্রজেক্টের জন্য তিনি এখনও কোনো শিডিউলও দেননি।

অন্যদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ আবারও শাকিব খানকে নিয়ে কাজ করতে আগ্রহী। এর আগে তাদের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ও ‘নবাব’ চলচ্চিত্র দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews