1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির 

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে। পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে আমির শফিকুর রহমান এ কথাগুলো বলেন। আজ দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ওই আসনে বিএনপির প্রার্থীর উদ্দেশে জামায়াতের আমির বলেন, আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন। আছেন অনেকেই, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাঁকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচার নিয়ে যাই; সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জগণের কাছে ছড়িয়ে দিই। আস্থাটা আমরা জনগণের ওপর রাখি। আস্থার ভার নিজের হাতে না নিই। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং তাকে ওয়েলকাম করব।

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারব। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের, ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করব। আপনারা দোয়া করবেন।

আমির শফিকুর রহমান বলেন, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, এটার জন্য আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা আমি করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন, তাঁর একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে, ভোটে, তাহলে আমরা ইনশা আল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।

জামায়াতের আমির কাফরুল উচ্চবিদ্যালয়ের উন্নতি কামনা করে বলেন, যখন ঢুকি, তখন বাচ্চারা আজকে আমাকে রিসিভ করেছে। আমি সিমপ্লি আজকে অভিভূত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews