
নিজস্ব প্রতিবেদক।।
চলছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। অন্যান্য দেশেরও সমর্থক রয়েছে। তবে বেশি উত্তেজনা হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।
ভোলার লালমোহনের ব্রাজিলের সমর্থক হৃদয় হাসান (২৮)। নিজ দলের প্রতি রয়েছে তার অনেক ভালোবাসা। পাশাপাশি আর্জেন্টিনা দলের প্রতি তার রয়েছে ক্ষোভ। তাই গ্রুপ পর্বে প্রথম আর্জেন্টিনা ম্যাচের খেলার আগের দিন বন্ধুদের সঙ্গে বাজি ধরেন এবং নিজ ফেসবুকে প্রতিশ্রুতি দেন, বুধবার (১৭ জুন) সকালের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা জিততে পারে, তাহলে তিনি মাথা ন্যাড়া করবেন।
খেলায় আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় বাজারে এসে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন তিনি। এ দৃশ্যটি মুঠোফোনে ধারণ করে তার ফেসবুকে ছাড়েন হৃদয় হাসান।
হৃদয়ের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে।
হৃদয় হোসাইন বলেন, আমি ব্রাজিলের সমর্থক। তবে আমি প্রতিশ্রুতি দিয়েছি বুধবারের খেলায় যদি আর্জেন্টিনা জিতে তাহলে মাথা ন্যাড়া করব। যেহেতু খেলায় আর্জেন্টিনা জিতেছে এ জন্য বন্ধুদের সামনে সেলুনে এসে প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে।