1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে হত্যার হুমকি উজিরপুরে সানুহার-ধামুরা সড়ক সংস্কার কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সান্টু স্ত্রীকে দেখতে খুলনা থেকে কাজিরহাটে নতুন জামাই, শ্বশুরের লোকজনের হামলার অভিযোগ উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বেতাগীতে স্কুলে শর্ট সার্কিট, আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী বরিশালে পৃথক অভিযানে ২৯ জন গ্রেফতার আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর রোববার উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি। পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে জানিয়েছে বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ওই অবস্থান শনাক্ত করা হয়েছিল। জাহাজটির যাত্রী তালিকা অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযানপ্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের দিকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আরিয়ান্তো বলেন, ‘আমরা ত্রিসক্তিতে একটি অভিযান পরিচালনার কেন্দ্র স্থাপন করেছি।’

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঘটনার কথা জানায়। খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজটি পড়েছিল এমন তথ্য পাওয়ার পর তারা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে।

জাহাজটির বর্তমান অবস্থান ও নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ জানতে উদ্ধার অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews