1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইয়াবা বেচতে শ্বশুরবাড়ি গেলেন জামাতা, অতঃপর গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ইয়াবা বেচতে শ্বশুরবাড়ি গেলেন জামাতা, অতঃপর গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে বরগুনায় শ্বশুরবাড়ি গেলেন চাঁদপুরের এক যুবক। অতঃপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গ্রিনরোডস্থ কলোনিতে শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছে ২৩০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার ইয়াবাকারবারি হলেন – চাঁদপুর জেলা সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা হাজি কবির সরকারের ছেলে মো. নাহিদ হোসেন হৃদয় (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে বরগুনায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন নাহিদ- এমন গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বশির আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় ওই বাড়িতে তল্লাশি করলে ২৩০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ইয়াবা জব্দসহ নাহিদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম বলেন, গ্রেপ্তার নাহিদ একজন ইয়াবা সেবনকারী এবং বিক্রেতা। প্রাথমিকভাবে জানা গেছে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews