1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় অন্তত ১০ নার্স নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় অন্তত ১০ নার্স নিহত

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনে অন্তত ১০ জন নার্স নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ-এর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইরানের নার্সিং সিস্টেম অর্গানাইজেশনের মহাপরিচালক জানিয়েছেন, কর্মস্থলে দায়িত্ব পালনকালে এসব নার্সকে হত্যা করা হয়েছে। এছাড়া আরও অনেক স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। তবে এসব হত্যাকাণ্ড সত্ত্বেও চিকিৎসা সেবা নিরবচ্ছিন্নভাবে চলছে।

পর্যবেক্ষকরা বলছেন, চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করা ফিলিস্তিনের গাজার ঘটনাগুলোর সঙ্গে মিল রয়েছে। গাজায় ইসরাইলের বিমান হামলায় হাজার হাজার বেসামরিক মানুষের পাশাপাশি বহু স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এতে সংঘাতপূর্ণ এলাকায় চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
 
ইরানের একজন আঞ্চলিক স্বাস্থ্য বিশ্লেষক ডা. লেইলা রহিমি বলেন, ‘দায়িত্বরত নার্সদের মৃত্যু যুদ্ধের মানবিক মূল্য কতটা ভয়াবহ, তার স্পষ্ট স্মারক। আন্তর্জাতিক আইনের অধীনে চিকিৎসাকর্মীদের সুরক্ষা পাওয়ার কথা, জীবন বাঁচাতে গিয়ে তাদের সহিংসতার শিকার হওয়া উচিত নয়।’
 
তবে সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি ততই ভয়াবহ হয়ে উঠছে। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংগঠনগুলো চিকিৎসাকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে। 
 
গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা এক মাসেরও বেশি সময় ধরে ইরানে নজিরবিহীন বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু হতাহতের ঘটনা ঘটছে।
 
ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু।
 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews