1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১২, আহত ৭৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১২, আহত ৭৬

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। বুধবার ইরানি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, সেখানে পাঁচজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহভাজ ও আগাজারি এলাকার ৩টি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বান্দার আব্বাস, কেশম, জাস্ক এবং চাবাহার ও কোনারাকের আশপাশের এলাকাতেও মার্কিন হামলা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।

হামলার পর ইরানে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews